নিজস্ব প্রতিবেদক : গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২০ জুন ধার্য করেছেন আদালত।
সোমবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি আইনজীবীর মাধ্যম হাজিরা দেয়ার আবেদন মঞ্জুর করেন আদালত।
তেজগাঁও থানায় দায়ের করা মামলায় গত ৫ জুন দিবাগত রাত দেড়টার গ্রেপ্তার হন আসিফ আকবর। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে মগবাজারে তার অফিস থেকে গ্রেপ্তার করে। পরদিন এ আসামির ৫ দিনের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। ৫ দিন কারাভোগের পর গত ১১ জুন আদালত আসিফের জামিন মঞ্জুর করলে ওই দিনই তিনি মুক্তি পান।
মামলায় আসিফ ছাড়া আরো চার-পাঁচজন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।

