ঢাকাMonday , 6 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুবীর নন্দীর জীবন সংকটাপন্ন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থা ভালো না। সেখানে তিনি লাইফ সাপোর্ট আছেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘তিনি লাইফ সাপোর্টে আছেন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ।’
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর ৪ ও ৫ মে দুই দফায় হার্ট অ্যাটাক হয়। হার্টে ৪টা ব্লক ধরা পড়ে। ৫ মে সকালে চারটা রিং পরানো হয়। এখন তারা অবস্থা ক্রমে জটিল হচ্ছে বলে জানান ডা. সেন।
গত ৩০ এপ্রিল সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে পাঠানোর আগ পর্যন্ত সুবীর নন্দী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।
গত ১৪ এপ্রিল রাতে পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার একটু উন্নতি হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে আড়াই হাজারের বেশি গান গেয়েছেন সুবীর নন্দী।
১৯৮১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’। ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে প্রথম প্লে-ব্যাক করেন। সম্মাননা হিসেবে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। সংগীতে অবদানের জন্য চলতি বছরে একুশে পদক লাভ করেন সুবীর নন্দী।