ঢাকাMonday , 6 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টানা চার বারের মতো মেয়েরা এগিয়ে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : টানা চার বারের মতো এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের দিক দিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
এ বছর ছেলেদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। মেয়েদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশি। গড় পাসের হার ৮২.২০ শতাংশ।
এর আগে ২০১৮ সালে ছাত্রদের পাসের হার ছিল ৭৬.৭১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৭৮.৮৫ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ছিল ২.১৪ শতাংশ বেশি। ২০১৭ সালে ছেলেদের পাসের হার ছিল ৭৯.৯৩ শতাংশ এবং মেয়েদের ছিল ৮০.৭৮ শতাংশ। ২০১৬ সালে ছেলেদের পাসের হার ছিল ৮৮.২ শতাংশ এবং মেয়েদের ছিল ৮৮.৩৯ শতাংশ।