ঢাকাMonday , 6 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি ও সমমানে পাসের হার ৮২.২০

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এবার মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৩.০৩ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭২.২৪।
গত বছর গড় পাসের হার ছিল ৭৭.৭৭। এবার পাসের হার বেড়েছে ৪.৪৩ শতাংশ।
সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশকালে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবার এসএসসি পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এদের মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র। তাদের মধ্যে মোট জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গতবার জিপিএ–৫ পেয়েছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।