ঢাকাSaturday , 4 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বায়োপিকে কাকে চান মাধুরী?

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অভিনয় ও নাচের দক্ষতার পাশাপাশি রূপের জাদুতে এবং ঠোঁটের হাসিতে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের জন্য জিতেছেন অসংখ্য পুরস্কার।
এদিকে বলিউডে চলছে বায়োপিক তৈরির ধুম। গত বছর মুক্তি পায় সঞ্জয় দত্তকে নিয়ে সিনেমা সাঞ্জু। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের ‘ধাক ধাক গার্ল’খ্যাত এ অভিনেত্রীকে প্রশ্ন করা হয়—বায়োপিকে তার চরিত্রে কাকে দেখতে চান?
মাধুরী দীক্ষিত বলেন, ‘যদি আমার বায়েপিক পর্দায় আসে তাহলে নিঃসন্দেহে আমার চরিত্রে অভিনয়ে জন্য আলিয়া ভাট সঠিক পছন্দ হবে। কিন্তু তাকে একটু কত্থক নাচ শিখতে হবে। আমি এটাই চাইব, কারণ আলিয়া একজন প্রতিভাবান অভিনেত্রী। পর্দায় আমার চরিত্রে আলিয়াকে দেখতে পেলে ভালো লাগবে। অনেক ভালো লাগবে। আমার চরিত্রের জন্য আলিয়া সম্পূর্ণ উপযুক্ত।’
অভিনয় ক্যারিয়ারে তুঙ্গে থাকার সময়ই বিয়ে করেন মাধুরী। এরপর অভিনয় ছেড়ে সংসারী হন। তবে পরবর্তী সময়ে আবারো অভিনয়ে ফেরেন তিনি। এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কলঙ্ক। গত ১৭ এপ্রিল মুক্তি পায় সিনেমাটি। তবে তারকাবহুল সিনেমাটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।