ঢাকাSaturday , 4 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিসিএসে অসদুপায় অবলম্বন, বহিষ্কার ৫

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা হয়।
এতে শতকরা ৭৯ দশমিক ৭০ শতাংশ প্রার্থী উপস্থিত ছিলেন। প্রিলিমিনারি পরীক্ষা অসদুপায় অবলম্বন ও জালিয়াতি করায় ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরা সবাই ঢাকা কেন্দ্রের ছিলেন।
শুক্রবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন ঈশিতা এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, ১১০৩৯৯৬২ ও ১১১০৮৯৭১ রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থী ডিবি পুলিশ কর্তৃক আটক হওয়ার পর বহিষ্কার হয়েছে। পরীক্ষার কেন্দ্রে ডিভাইস নিয়ে আসার কারণে ১১১০৮১১১ রেজিস্ট্রেশন নম্বরধারী এবং মোবাইল আনার কারণে ১১১৩২০২১ রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থী বহিষ্কার হয়েছে। তাছাড়া ১১১৮১৭১৬ রেজিস্ট্রেশন নম্বরধারী পরীক্ষার নীতিমালা অনুসরণ না করার কারণে বহিষ্কার করা হয়েছে।