ঢাকাTuesday , 30 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আজ থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (৩০ এপ্রিল) থেকে ৬ মে পর্যন্ত বোর্ড থেকে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।
বোর্ড সূত্রে জানা যায়, আগামী ৩০ এপ্রিল ঢাকা মহানগর, ঢাকা জেলা ও মুন্সীগঞ্জের, ২ মে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজবাড়ী জেলার; ৩ মে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর গোপালগঞ্জ জেলার এবং ৬ মে নরসিংদী, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। বোর্ডের বিদ্যালয় শাখা থেকে এসব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।
রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহে প্রতিষ্ঠানগুলোকে বোর্ড বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে একাডেমিক স্বীকৃতি নবায়ন, বিভাগ, শাখা ও বিষয় খোলার অনুমতিপত্র বোর্ডে জমা দিতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। এ ছাড়া রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহে বোর্ডের পুরাতন অডিটরিয়াম কক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রতি ২৩০ টাকা স্কাউট ফি জমা দিতে হবে।
এ ছাড়া রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনে তিন দিনের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করা না হলে এর দায় প্রতিষ্ঠান প্রধানদের বহন করতে হবে।