ঢাকাThursday , 25 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভক্তদের সঙ্গে কথা বলবেন জয়া

Link Copied!

বিনোদন প্রতিবেদক : মডেল-অভিনেত্রী জয়া আহসান। গ্ল্যামার আর অভিনয় গুণে অনেক আগেই দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সেরা চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ওপার বাংলাতেও অভিনয়ের সুখ্যাতি ছড়িয়েছেন। সেখানেও পেয়েছেন নানা সম্মাননা। এবার এই অভিনেত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন তার ভক্তরা। এসময় বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে জানতে পারবেন— এ প্রিয় তারকার অজানা অনেক কথা।
আগামী ২৭ এপ্রিল রাত ৮টায় যেকোনো বাংলালিংক নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই জয়ার সঙ্গে কথা বলা যাবে। এ বিষয়ে এক ভিডিও বার্তায় জয়া বলেন, ‘আমি আপনাদেরই জয়া আহসান। ‘বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট দর্শকদের সঙ্গে আড্ডা দেওয়ার দারুণ একটা সুযোগ করে দিয়েছে। শনিবার রাত ঠিক ৮টায় আমি থাকছি বাংলালিংক স্টার জোন সার্ভিসে, থাকব শুধু আপনাদের সঙ্গে আড্ডা দিতে। বাংলালিংক স্টার জোন সার্ভিসে আমাকে শুনতে ভুলবেন না কিন্তু। আমি থাকব আপনাদের অপেক্ষায়।’
জয়া আহসান ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। এরপর দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। অভিনয় করেছেন কলকাতকার দর্শকপ্রিয় সিনেমায়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও দুবার ফিল্মফেয়ার পুরস্কার, ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কার ও বাচসাসসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন এই অভিনেত্রী।