ঢাকাThursday , 25 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাউবি’র এইচএসসি পরীক্ষা শুক্রবার শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৬ এপ্রিল) থেকে শুরু হচ্ছে।
এ পরীক্ষা সপ্তাহের শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ৫ জুলাই পরীক্ষা শেষ হবে।
বৃহস্পতিবার বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মোঃ আবুল কাসেম শিখদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ৩৩৩টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষায় সর্বমোট ১ লক্ষ ৪৫ হাজার ৮ শত ৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। যার মধ্যে ৮১ হাজার ৪ শত ২৬ জন পুরুষ এবং ৬৪ হাজার ৪ শত ৬৯ জন নারী।
প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিয়েছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় হতে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হচ্ছে।