ঢাকাThursday , 8 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুবেলের বিকল্প ভাবছে বিসিবি!

Link Copied!

rubelস্পোর্টস ডেস্ক : রুবেল হোসেনকে আদালতে প্রেরণের পর নতুন জট- আদৌ বিশ্বকাপ খেলা হবে তো টাইগার পেসারের? এখনো বিষয়টি নিয়ে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলে এমন আলামত পাওয়া গেছে যে, নির্ধারিত সময়ের মধ্যে রুবেল জামিন না পেলে বিকল্প ভাবনা ভাববে বিসিবি।
রুবেলের বিষয়ে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী কর্মকতা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বাংলামেইলকে বলেন, ‘যেহেতু বিষয়টা আদালতের, তাই এখানে আমাদের (বিসিবির) করার কিছুই নেই। কারও ব্যক্তিগত স্পর্শকাতর বিষয়ে বিসিবির কী করার আছে? আমরা বিষয়টা এইমাত্র শুনলাম। তার (রুবেল) বিষয়ে বিসিবিতে আলোচনা হবে। তারপর একটা সিদ্ধান্ত নেয়া হবে।’
ফেব্রুয়ারিতে শুরু হতে চলা ২০১৫ বিশ্বকাপের ১৫ সদস্যের সংক্ষিপ্ত দলে রয়েছেন রুবেল। কিন্তু বিশ্বকাপ শুরুর মাস দেড়েক আগে তাকে জেলহাজতে পাঠানো হলো। বিষয়টি নিয়ে বিসিবির ভাষ্য, ‘আদালত যে সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক। সেক্ষেত্রে রুবেল জামিন না পেলে বিশ্বকাপে তার বিকল্প চিন্তা ভাবনা করবে বিসিবি।’
এছাড়া নিজাম উদ্দিন চৌধুরী আরো বলেন, ‘আসলে রুবেলের বিষয়ে এখনই বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না। এজন্য বিসিবি খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেবে।’
রুবেল জামিন না পেলে কী করা হবে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ফারুক আহমেদ বাংলামেইলকে বলেন, ‘রুবেলের বিষয়ে বিসিবি সিদ্ধান্ত নেবে। বিসিবি সিদ্ধান্ত নিলেই আমরা বিকল্প চিন্তা করবো। আসলে এ বিষয়ে নির্বাচকদের তো তেমন কিছুই করার নেই। বিষয়টা পুরোপুরি বিসিবির।’