ঢাকাThursday , 8 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদালতের রায় মেনে নেবে বিসিবি

Link Copied!

Rube-happyস্পোর্টস ডেস্ক : আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার রুবেল হোসেনকে জেলে পাঠানোয় চিন্তায় পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির ধর্ষণ মামলায় জাতীয় দলের পেসার রুবেল হোসেনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
রুবেলের বিষয়ে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী কর্মকতা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘যেহেতু বিষয়টা আদালতের, তাই এখানে আমাদের (বিসিবির) করার কিছুই নেই। কারও ব্যক্তিগত স্পর্শকাতর বিষয়ে বিসিবির কী করার আছে? আমরা বিষয়টা এইমাত্র শুনলাম। তার (রুবেল) বিষয়ে বিসিবিতে আলোচনা হবে। তারপর একটা সিদ্ধান্ত নেয়া হবে।’
ফেব্রুয়ারিতে শুরু হতে চলা ২০১৫ বিশ্বকাপের ১৫ সদস্যের সংক্ষিপ্ত দলে রয়েছেন রুবেল। কিন্তু বিশ্বকাপ শুরুর মাস দেড়েক আগে তাকে জেলহাজতে পাঠানো হলো। বিষয়টি নিয়ে বিসিবির ভাষ্য, ‘আদালত যে সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক। সেক্ষেত্রে রুবেল জামিন না পেলে বিশ্বকাপে তার বিকল্প চিন্তা ভাবনা করবে বিসিবি।’
এছাড়া নিজাম উদ্দিন চৌধুরী আরো বলেন, ‘আসলে রুবেলের বিষয়ে এখনই বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না। এজন্য বিসিবি খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেবে।’
প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘রুবেলের বিষয়ে বিসিবি সিদ্ধান্ত নেবে। বিসিবি সিদ্ধান্ত নিলেই আমরা বিকল্প চিন্তা করবো। আসলে এ বিষয়ে নির্বাচকদের তো কিছুই করার নেই। বিষয়টা বিসিবির।’
এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর নবাগত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন ৯/১ ধারায় একটি মামলা দায়ের করেন। এরপর গত ১৫ ডিসেম্বর এ মামলায় হাইকোর্ট রুবেলকে চার সপ্তাহের জামিন দেন। এ সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়া হয় ওই আদেশে।