ঢাকাThursday , 8 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জোড়া সেঞ্চুরিতে ভারতের জবাব

Link Copied!

virat3স্পোর্টস ডেস্ক : সিরিজে আরো একবার প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে সফরকারী ভারতকে চাপে ফেলে দেয়ার কৌশল নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু বিরাট কোহলির ‘ক্যাপ্টেনস নক’ এবং নবাগত লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে মিশেল জনসন-মিশেল স্টার্কদের প্রতুত্ত্যর দিচ্ছে ‘টিম ইন্ডিয়া’।সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১১৫ ওভার ব্যাট করে ভারতের সংগ্রহ পাঁচ উইকেটে ৩৪২ রান। অবশিষ্ট পাঁচ উইকেট হাতে রেখে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে এখনো ২৩০ রান পিছিয়ে ভারত।
টেস্টের তৃতীয় দিন শেষে ১৪০ রানে অপরাজিত আছেন বিরাট কোহলি। ২১৪ বল মোকাবেলায় ২০ চারে ইনিংস সাজান ভারতীয় অধিনায়ক। অপরপ্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন বাংলার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ৫০ বল খেলে ১ চারের সাহায্যে ১৪ রান করে অপরাজিত আছেন তিনি। এর আগে টেস্টের দ্বিতীয় দিনের ১ উইকেটে সংগ্রহ করা ৭১ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। যখন সফরকারীদের ঘাঁড়ের ওপর ৫০১ রানের বোঝা ছিল। তখন ব্যাট করছিলেন সবেমাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা লোকেশ রাহুল আর রোহিত শর্মা। বৃহস্পতিবার সেই রাহুল ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক তুলে নেন। ২৬২ বল মোকাবেলায় ১১০ রান করে মিশেল স্টার্কের হাতে কট অ্যান্ড বোল্ড হন কর্ণাটকের ২২ বছর বয়সী ব্যাটসম্যান। অন্যদিকে নাথান লিওনের শিকার হওয়ার আগে রোহিত শর্মা নিজের নামের পাশে ৫৩ রান যোগ করেন।
এরপর ইনিংসের ১০০তম ওভারে পরপর দুই বলে বিদায় নেন আজিঙ্কা রাহানে ও সুরেশ রায়না। দলীয় ২৯২ রানে গোল্ডেন ডাকের শিকার রায়না। ১৩ রান করে শেন ওয়াটসনের বলে এলবিডব্লিউয়ের শিকার রাহানে। দিনের বাকিটা সময় কেবলমাত্র বিরাট কোহলির প্রতাপের গল্প। এদিন সিরিজে চতুর্থ শতকটি তুলে নেন তিনি। সুনীল গাভাস্কারের পর ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওই কীর্তি স্পর্শ করলেন কোহলি। অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন মিশেল স্টার্ক ও শেন ওয়াটসন। একটি উইকেট গেছে নাথান লায়নের দখলে। এরপর আগে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে সাত উইকেটে ৫৭২ রান করে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া।