ঢাকাThursday , 18 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম দিন কত আয় করল ‘কলঙ্ক’?

Link Copied!

বিনোদন ডেস্ক: তারকাবহুল ও চলতি বছরের অন্যতম আলোচিত বলিউড সিনেমা কলঙ্ক। গতকাল বুধবার মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রথম দিন রেকর্ড গড়ে বক্স অফিসে যাত্রা শুরু করেছে এটি।
ভারতে প্রায় ৪ হাজার পর্দায় মুক্তি পায় কলঙ্ক। একঝাঁক তারকা অভিনয়শিল্পী থাকায় সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। প্রথম দিন সিনেমাটি আয় করেছে ২১.৬০ কোটি রুপি। চলতি বছর এখন পর্যন্ত মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড এটি। কেসরি, গলি বয়, টোটাল ধামাল’র মতো সিনেমাকে পেছনে ফেলেছে সিনেমাটি। বক্স অফিসে বিশ্লেষক তরন আদর্শ এ তথ্য জানিয়েছে।
মহাবীর জয়ন্তী উপলক্ষে গতকাল কলঙ্ক সিনেমাটি মুক্তি পায়। সামনে উইকেন্ড থাকায় সিনেমাটির আয় আরো বাড়বে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।
কলঙ্ক সিনেমাটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন্স এন্টারটেইনমেন্ট ফিল্মস ও ফক্স স্টার স্টুডিও। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আদিত্য রয় কাপুর, কুনাল খেমু প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক বর্মণ।