ঢাকাThursday , 8 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় তামিমের পাশে সাকিব

Link Copied!

tamimস্পোর্টস ডেস্ক : বিগব্যাশ খেলতে অস্ট্রেলিয়া গেছেন সাকিব আল হাসান। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলছেন দেশসেরা ক্রিকেটার। বুধবার নতুন মৌসুমে নতুন লিগের রোমাঞ্চ উপভোগ করতে মাঠেও নেমেছিলেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার। হোবার্টের সেই ম্যাচের আগে মেলবোর্নে এক রাত কাটিয়েছিলেন সাকিব। দেখতে গিয়েছিলেন বন্ধু তামিম ইকবালকে। যিনি মেলবোর্নে হাঁটুর চিকিৎসা গ্রহণ করছেন।
বিদেশ-বিভূঁইয়ে নিঃষঙ্গ জীবন কাটা বন্ধু তামিমকে বুধবার ফোন করেছিলেন সাকিব। শুধু তাই নয়, তামিমকে সাহস দিতে শুক্রবার স্টারসের বিপক্ষে ম্যাচে নামার আগে আবার আরেকবার বন্ধুর সঙ্গে দেখা করার কথাও ভাবছেন সাকিব। তামিমের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে ধীরে ধীরে পায়ের অবস্থার উন্নতি হচ্ছে তামিমের। অবস্থা আরো একটু উন্নতি হলে সাকিবের ম্যাচ দেখতে যেতে চান তামিম-আয়েশা দম্পতি।
ডান হাঁটুতে অস্ত্রোপচারের পর মেলবোর্নে তামিমের পুনর্বাসন চলছে। পুনর্বাসনে ফিজিওথেরাপি, জিম আর পায়ের চিকিৎসা দেয়া হচ্ছে। মেলবোর্নের স্পোর্টস ফিজিওথেরাপি সেন্টারে তাকে ফিজিওথেরাপি দিচ্ছেন অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের এক ফিজিও। এক দিন পর পর সেখানে যান তামিম, যেখানে ঘণ্টা দেড়েক ধরে চলে ফিজিওথেরাপি।  অস্ত্রোপচারের পর গতকাল বুধবার প্রথমবারের মতো ডা. ডেভিড ইয়াং বাংলাদেশী ক্রিকেটারকে দেখতে এসেছিলেন।