ঢাকাThursday , 18 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএমএমইউ’র গাইনোকোলজি বিভাগে বৈজ্ঞানিক সেমিনার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে ‘সায়েন্টিফিক সেমিনার অন পলিসিসটিক ওভারিয়ান সিনড্রম : এ রাইজিং প্রোবলেম-টাইম টু এ্যাড্রেস ইউনিক হেলথকেয়ার ইন পিসিওএস’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।
এতে সভাপতিত্ব করেন অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তৃপ্তি রাণী দাস। বৈজ্ঞানিক সেমিনারে অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।