ঢাকাTuesday , 16 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনেক যত্ন নিয়ে গানটি তৈরি করেছি : রাজু

Link Copied!

বিনোদন প্রতিবেদক : পাওয়ার ভয়েসের দ্বিতীয় রানার আপ এ আই রাজু। ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা তার। গানের তালিম নিয়েছেন ওস্তাদ সঞ্জীব দে’র কাছে। ‘তালাশ’ নামে মিউজিক ভিডিওর মাধ্যমে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন। এরপর প্রকাশ করেন ‘পাগলামি’ নামের গানের ভিডিও। এছাড়া শওকত আলী ইমনের সংগীতায়োজনে ‘দেশা- দ্য লিডার’ সিনেমায় ‘একি মায়া’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। মুক্তির পর গানটি বেশ শ্রোতাপ্রিয় হয়।
সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তৃতীয় গান নিয়ে হাজির হলেন এই গায়ক। বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশ করেছেন নতুন গান ‘এক সকালে’। গত ১৩ এপ্রিল গানটি নিয়ে নির্মিত মিউজিক ভিডিও ইউটিউবে মুক্তি পেয়েছে। হেলাল ওয়াদুদের কথায় লাবু রহমানের সুরে এ গানের সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ভিডিও পরিচালনা করেছেন সায়েফ উদ্দিন রিফাত।
গান প্রসঙ্গে রাজু বলেন, ‘অনেক যত্ন নিয়ে নতুন গানটি তৈরি করেছি। আর ভিডিওতেও রেখেছি বৈচিত্রতা। শ্রোতারা এখন গানের অডিওর পাশাপাশি ভিডিওকেও অনেক প্রাধান্য দেন। সেই ভাবনা থেকেই সুন্দর একটা গল্প বাছাই করেছি। আশা করছি, গান ও ভিডিওটি সবার ভালো লাগবে।’