ঢাকাSunday , 14 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিবারের সঙ্গে দিনটি কাটাচ্ছি

Link Copied!

বিনোদন ডেস্ক: ‘পরিবারের সঙ্গে দিনটি কাটাচ্ছি। বন্ধুসহ অন্যদের আজকে আমার বাসায় দাওয়াত করেছি। আজ সকাল থেকেই তারই আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছি।’ এভাবেই কথাগুলো বলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।
আজ পয়লা বৈশাখ। বাঙালির সর্বজনীন উৎসব এটি। বাঙালির নানা ঐতিহ্য স্মরণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। অভিনেতা তৌসিফ মাহবুবও আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন। এ প্রসঙ্গে কথাগুলো বলেন এই অভিনেতা।
গত বছরের ৯ ফেব্রুয়ারি প্রেমিকা জান্নাতুল ফেরদৌস সুষমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তৌসিফ মাহবুব। বিয়ের পর এটি তাদের প্রথম বৈশাখ উদযাপন।
স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে তৌসিফ মাহবুব বলেন, ‘না, আর কোনো পরিকল্পনা নেই। আজকে যেটা করছি এটাই আমাদের ঘোরাঘুরি। আমার পরিবার, আমার স্ত্রীর পরিবার, স্ত্রী ও আমার বন্ধু-বান্ধবরা একত্রে হয়েছি। সকাল থেকেই নানা পদের বাঙালি খাবারের আয়োজন করেছি। আবার আজ বিকেলের দিকে বাসায় কিছু গেমসের আয়োজন করেছি।’