ঢাকাSaturday , 13 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালাইকাকে নিয়ে হাসপাতালে কেন অর্জুন?

Link Copied!

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের অন্যতম আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। প্রেম, বিয়েসহ নানা গুঞ্জনের কারণে মিডিয়ার নজরদারিতে তারা। সম্প্রতি মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে দেখা যায় এ জুটিকে। হঠাৎ মালাইকাকে নিয়ে হাসপাতালে কেন অর্জুন—বলিপাড়ায় এ নিয়ে চলছে জোর গুঞ্জন।
গতকাল শুক্রবার লীলাবতি হাসপাতালের বাহিরে ফটোসাংবাদিকদের ক্যামেরাবন্দি হন অর্জুন-মালাইকা। এ সময় অর্জুনের পরনে ছিল সাদা টি-শার্ট, কালো প্যান্ট ও মাথায় ক্যাপ। অন্যদিকে গোলাপী টি-শার্ট ও সাদা প্যান্ট পরেছিলেন মালাইকা। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মূল ফটকের পরিবর্তে এ জুটি অন্য পথ দিয়ে হাসপাতালে প্রবেশ করেন। তবে কেন তারা হাসপাতালে গিয়েছিলেন এর কারণ এখনো জানা যায়নি।
অর্জুন-মালাইকার প্রেমের গুঞ্জন শুরু হয় গত বছর ল্যাকমে ফ্যাশন উইকের সময়। ফ্যাশন শোতে দুজনকে পাশাপাশি দেখা যায়। তারপর থেকেই নিয়মিত আলোচনায় তারা। মালাইকার জন্মদিনে মিলানে হাজির হন অর্জুন। এরপর মুম্বাইয়ে ফেরার সময় মিলান বিমানবন্দরে এ জুটিকে হাত ধরা অবস্থায় দেখা গেলে তাদের প্রেমের গুঞ্জন আরো জোরালো হয়। এখানেই শেষ নয়, আবু জানি ও সন্দীপ কোসলার দীপাবলীর পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যায়। এছাড়া সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ কাপুরের পার্টির একটি ছবিতেও অর্জুন-মালাইকাকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। কয়েকদিন আগে আকাশ আম্বানি বিয়ের পার্টিতেও হাজির হয়েছিলেন তারা। তবে তাদের প্রেম নিয়ে কোনো কথা না বললেও সরাসরি অস্বীকারও করেননি এ জুটি।
এদিকে শোনা যাচ্ছে, কয়েকদিন পরই বিয়ের পিঁড়িতে বসবেন অর্জুন-মালাইকা। যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তারা।