ঢাকাSaturday , 13 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কঙ্গনার বক্তব্যের জবাব দিলেন আলিয়া

Link Copied!

বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডের অন্যতম সফল অভিনেত্রীদের একজন আলিয়া ভাট। অভিনয় দক্ষতার কারণে দর্শক মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। এছাড়া তার সিনেমাগুলো বক্স অফিসেও সফলতা পাচ্ছে।
আলিয়া ভাট অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা গলি বয়। এতে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। তবে অভিনেত্রী কঙ্গনা রাণৌত এক বক্তব্যে সিনেমাটিতে আলিয়ার অভিনয় মাঝারি মানের বলে উল্লেখ করেন।
কঙ্গনার এই বক্তব্যের জবাবে আলিয়া ভাট বলেন, ‘আমি কঙ্গনার কাজ ও বক্তব্য দুটোকেই শ্রদ্ধা করি। তিনি যদি কোনো বিষয় নিয়ে কিছু বলেন নিশ্চয় এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ রয়েছে। বরং, রাজি সিনেমা দেখার পর তিনি আমার যে প্রশংসা করেছিলেন সেটি মনে রাখব। আর কাজের প্রতি মনোযোগী হবো। আমি যদি যথেষ্ট পরিশ্রম করি হয়তো তিনি আবারো আমার প্রশংসা করবেন।’
অভিনয় দক্ষতার জন্য দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন কঙ্গনা রাণৌত। তবে ব্যক্তিগত জীবনে নানা ঘটনার কারণে আলোচিত হয়েছেন তিনি। পাশাপাশি বলিউড তারকাদের নিয়ে প্রায়ই নানা রকম মন্তব্য করেন এ অভিনেত্রী।
সম্প্রতি মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি সিনেমাতে কঙ্গনার অভিনয়ের সঙ্গে গলি বয় সিনেমায় আলিয়ার অভিনয়ের তুলনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে কঙ্গনা বলেন, ‘আমি লজ্জিত। গলি বয় সিনেমার পারফর্ম্যান্সকে হারানোর কী আছে। সেই একই চঞ্চল ও স্পষ্টভাষী মেয়ে। অগ্নিকন্যা, নারীর ক্ষমতায়ন, ভালো অভিনয়—বলিউডের এসব লজ্জা থেকে দয়া করে আমাকে মুক্তি দিন। মাঝারি মানের অভিনয় নিয়ে চর্চা বাদ দিন, তাছাড়া মান কখনো বাড়বে না।’