ঢাকাWednesday , 10 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীপিকার শুটিং দৃশ্য ফাঁস

Link Copied!

বিনোদন ডেস্ক : দীপিকা পাড়ুকোন অভিনীত পরবর্তী সিনেমা ছাপাক। বর্তমানে ভারতের দিল্লিতে সিনেমাটির শুটিং চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটির একটি দৃশ্য ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, দীপিকা পাড়ুকোন ও অভিনেতা বিক্রান্ত ম্যাসি মোটরবাইকে চড়ে একটি দোকানের সামনে আসেন। এরপর তারা বাইক থেকে নামেন। বিক্রান্ত দোকানের দিকে যান এবং দীপিকা রাস্তায় দাঁড়িয়ে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ছাপাক সিনেমাটিতে এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালকে নিয়ে নির্মিত হচ্ছে। এতে দীপিকার চরিত্রের নাম মালতি। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজনাতেও রয়েছেন দীপিকা।
সিনেমাটিতে লক্ষ্মীর স্বামী সমাজকর্মী অলোক দীক্ষিতের চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত ম্যাসি। এর আগে লুটেরা, দিল ধারাকনে দো সিনেমায় স্বল্প দৈর্ঘ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছাপাক সিনেমাটিতে প্রথমবার পূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রের প্রয়োজনে চুল বড় করেছেন তিনি। এছাড়া শারীরিক গড়নেও কিছুটা পরিবর্তন এনেছেন এ অভিনেতা।
ছাপাক সিনেমাটি পরিচালনা করছেন মেঘনা গুলজার। ২০২০ সালের ১০ জানুয়ারি এটি মুক্তি পাবে।