ঢাকাWednesday , 10 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূজার গানের মডেল সিয়াম-ঐশী

Link Copied!

বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। ক্লাসিক্যাল, আধুনিক, রবীন্দ্র, নজরুল সংগীতসহ সব ঘরানার গানে তার দখল রয়েছে। এবার বৈশাখ উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন পূজা।
‘দোতারা’ শিরোনামের গানের কথা লিখেছেন শ্রাবন সাব্বির। সুর ও সংগীতায়োজন করেছেন বিবেক মজুমদার। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন সময়ের আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদ ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। এই গানের মাধ্যমেই প্রথমবার ক্যামেরার সামনে অভিনয় করলেন ঐশী। উৎসবের রঙ মিশিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন তামিম রহমান অংশু।
গান প্রসঙ্গে পূজা বলেন, ‘‘ভিন্নধর্মী কথা ও সুরের একটি গান ‘দোতারা’। সচরাচর এই ধরনের গান গাওয়া হয় না। গানটিতে কণ্ঠ দিয়ে ভালো লেগেছে। দারুণ একটি গল্প নিয়ে গানটির ভিডিও নির্মিত হয়েছে। খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করছি, শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।’’
বিভিন্ন উৎসব-পার্বণে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করে থাকে একাধিক গান ও মিউজিক ভিডিও। বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব পহেলা বৈশাখ। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি প্রকাশ করছে বেশ কিছু গান ও মিউজিক ভিডিও। তারই ধারাবাহিকতায় আগামীকাল ১১ এপ্রিল বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘দোতারা’ গানের মিউজিক ভিডিও।