নিজস্ব প্রতিবেদক : চলমান ২০১৯ সালের মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন আলিম পরীক্ষার বাংলা ১ম পত্রের সময়সূচি পরিবর্তন হয়েছে।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়।
এতে উল্লেখ করা হয়, পবিত্র শবে বরাতের তারিখ পরিবর্তন হওয়ায় আলিমের ২২ এপ্রিলের বাংলা ১ম পত্রের পরীক্ষা ২৩ এপ্রিল নেওয়া হবে।
ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

