ঢাকাMonday , 8 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈশাখে তানিনের ‘তুমি ছাড়া আমি’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন অভিনেত্রী তানিন সুবহা। বর্তমানে কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আসছে বৈশাখ উপলক্ষে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তানিন। এতে তার বিপরীতে মডেল হয়েছেন অভিনেতা আশিক চৌধুরী।
সম্প্রতি ‘তুমি ছাড়া আমি’ শিরোনামের গানের মিউজিক ভিডিওটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জি এম আজিজ ও মৌরি জামান। গানটির কথা, সুর করেছেন জসিম উদ্দিন জাকির। মিউজিক করেছেন রুমি সেন। আগামী ১২ এপ্রিল ইউটিউবে গানটি মুক্তি পাবে।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জসিম উদ্দিন জাকির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার আগের কাজগুলোর চেয়ে এই কাজ অনেকটা আলাদা। আশা করছি, গানের ভিডিওতে শ্রোতারা নতুন কিছু পাবেন।’
চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও নিয়মিত অভিনয় করছেন তানিন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দেমাগ’।