ঢাকাMonday , 8 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আমি প্রেমিক’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। দুজনে একসঙ্গে অভিনয় করে পেয়েছেন দর্শক প্রিয়তা। বৈশাখ উপলক্ষে এবার ‘আমি প্রেমিক’ নামে একটি নাটকে অভিনয় করলেন তারা। আজম রচিত নাটকটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ সজীব।
নাটকের গল্পে দেখা যাবে— অমি ও বৃষ্টি প্রেমিকযুগল। অমির চাকরি না থাকায় বৃষ্টি তার বাবাকে পছন্দের ছেলের কথা বলতে পারে না। এদিকে অমি একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। আর সেখানেই বিপত্তি ঘটে। কোম্পানির এমডি অমিকে বিয়ে করতে চান। এক কঠিন পরিস্থিতিতে পড়েন অমি। এ অবস্থায় কী করবেন অমি? এর উত্তর জানতে নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন পরিচালক।
অপূর্ব বলেন, ‘পরিচালক শাহনেওয়াজের কাছে গল্পটি শোনার পরই আমি কাজটি করতে রাজি হয়ে যাই। নাটকে আমার সঙ্গে মেহজাবিন রয়েছে। সেও ভালো অভিনয় করেছে। আশা করছি, পয়লা বৈশাখের বিশেষ নাটকটি সবার ভালো লাগবে।’
মেহজাবিন চৌধুরী বলেন, ‘নাটকটির গল্প সুন্দর। কাজটি পরিচালক খুব যত্ন নিয়ে করেছেন। আমি অপূর্ব ভাইসহ সবাই চেষ্টা করেছি ভালোভাবে কাজটি ফুটিয়ে তোলার। কতটা পেরেছি তা দর্শকরা দেখে বলবেন।’
এছাড়াও অভিনয় করেছেন রিমি করিম, পীরজাদা, সৈয়দ শাহেদসহ অনেকে। রাজধানীর বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী ১৪ এপ্রিল সন্ধ্যা ৭টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচার হবে।