ঢাকাSaturday , 6 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের ‘রকস্টার’ পরমব্রত

Link Copied!

বিনোদন ডেস্ক : পরিচালক শবনম ফেরদৌসী নির্মাণ করছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজব কারখানা’। ২০১৬-২০১৭ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। এতে বাংলাদেশের একজন রকস্টারের চরিত্রে অভিনয় করছেন তিনি।
চলচ্চিত্রটিতে আরো দুটি কেন্দ্রীয় চরিত্র রয়েছে। এসব চরিত্র রূপায়ন করছেন মডেল-অভিনেত্রী সাদিয়া শাবনাজ ইমি ও দোয়েল। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান ও একজন রকস্টারের সংযোগের গল্পে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। দেশের প্রত্যন্ত অঞ্চলের লোকসংগীত শিল্পীরাও এতে অভিনয় করছেন। গত ১৫ মার্চ থেকে ময়মনসিংহের কেন্দুয়া, কুষ্টিয়া ও ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ চলছে।
শবনম ফেরদৌসী বলেন, ‘‘আমি আমার দেখার বাইরে, অভিজ্ঞতার বাইরে কিছু বলি না। ‘আজব কারখানা’ আমার একটা দেখা অভিজ্ঞতা। সেখান থেকে একটা বিষয় অন্বেষণ করেছি—সেটা হলো, কে আসলে শিল্পী? প্রকৃত শিল্পের কথা আমরা বলি, সেটা আসলে কোনটা? সে অন্বেষণের গল্পই ‘আজব কারখানা’।’’
পরমব্রতর প্রশংসা করে এ পরিচালক বলেন, ‘‘পরমব্রত বুঝতেই দেয় না যে, ও একজন বড়মাপের অভিনেতা। নিজের চরিত্রের ব্যাপারে তার আন্তরিকতা ও নির্মাতার সঙ্গে বোঝাপড়ার বিষয়টি চমৎকার। দিনে দিনে ও যে আমার ‘রকস্টার’ হয়ে উঠছে— এটাই আমার জন্য আনন্দের। চরিত্রটির ভেতর ও প্রতিনিয়ত দারুণভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে। আশা করি, দর্শকের কাছেও তা ভালো লাগবে।”
চলচ্চিত্রটি প্রযোজনা করছেন সামিয়া জামান। তিনি বলেন, ‘‘পরমব্রত, বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিত। বাংলাদেশের প্রতি তার টানও প্রবল। একটি সম্পূর্ণ নতুন ধরনের চরিত্রে পরমের যে আবেগ ও পেশাদারিত্বের মিশেল তা আমাকে মুগ্ধ করেছে। এ পর্যন্ত আমার কাজগুলোর মধ্যে সবচাইতে চ্যালেঞ্জিং চলচ্চিত্র ‘আজব কারখানা’ তা নিয়ে কোনো সন্দেহ নেই। এটি একটি শত্তিশালী চলচ্চিত্র হতে চলেছে বলেই আমার বিশ্বাস।’’