ঢাকাThursday , 4 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের বিষয়ে নাক গলিয়ে বিপাকে সুনীল

Link Copied!

বিনোদন ডেস্ক : মেয়ের বিষয়ে বাবা মাথা ঘামাবেন এটাই স্বাভাবিক। কিন্তু অভিনেত্রী আথিয়া শেঠির বিষয়ে নাক গলিয়ে বিপাকে পড়েছেন তার বাবা সুনীল শেঠি। এ অভিনেতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন মতিচুর চাকনাচুর সিনেমার প্রযোজক।
২০১৫ সালে হিরো সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আথিয়া। এরপর খুব একটা সিনেমা করেননি। প্রযোজক রাজেশ ভাটিয়া তার মতিচুর চাকনাচুর সিনেমার জন্য নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে আথিয়াকে বেছে নেন। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আথিয়ার এই সিনেমার সম্পাদনার ব্যাপারে হস্তক্ষেপ করছেন সুনীল শেঠি। এ নিয়ে নির্মাতাদের সঙ্গে তার ঝামেলাও হচ্ছে। তিনি শুধু সিনেমার টিমের সঙ্গে ঝামেলাই করছেন তা নয়, বরং বিভিন্ন দৃশ্য সম্পাদনার জন্য নির্মাতাদের তাগাদা দিচ্ছেন। পাশাপাশি পর্দায় আথিয়ার উপস্থিতির সময় নিয়েও তিনি আপত্তি তুলেছেন। সুনীলের এমন আচরণের কারণে সম্প্রতি তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রযোজক রাজেশ ভাটিয়া। আইনি নোটিশে সুনীল শেঠিকে প্রযোজনা প্রতিষ্ঠানের অফিস, প্রোডাকশন ইউনিট ও সিনেমার কোনো সৃজনশীল কাজে হস্তক্ষেপ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
মতিচুর চাকনাচুর সিনেমাটি পরিচালনা করছেন দেবমিত্র হাসান। রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটি চলতি বছর ১৯ জুলাই মুক্তির কথা রয়েছে।