ঢাকাFriday , 29 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাময়িক চাকরিচ্যুত সেই প্রাধ্যক্ষ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে অপসারণ হওয়া কুয়েত মৈত্রী হলের সাবেক ভারপ্রাপ্ত প্রভোস্ট শবনম জাহানকে সাময়িক চাকরিচ্যুত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির।
সভায় সাবেক ওই হল প্রাধ্যক্ষকে কেন স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে না, সে বিষয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. খন্দকার বজলুল হককে ওই কমিটির প্রধান করা হয়।
সিন্ডিকেট সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘মৈত্রী হলের ঘটনায় সাবেক প্রভোস্ট শবনম জাহানকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তাকে ওই ঘটনার জন্য এককভাবে দায়ী করা হয়। এছাড়া তাকে স্থায়ীভাবে কেন চাকরিচ্যুত করা হবে না, সে বিষয়ে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সিন্ডিকেটের অন্য সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।
গত ১১ মার্চ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের দিন সিলমারা অবস্থায় বস্তাভর্তি ব্যালট পেপার পাওয়ায় কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শবনম জাহানকে অপসারণ করে তার জায়গায় নতুন করে দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক মাহবুবা নাসরিনকে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগের পরিচালক।