ঢাকাWednesday , 27 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১১৩ প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কারিগরি ১১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষদের প্রতিষ্ঠান পরিদর্শন করে অধিদপ্তরে তথ্য পাঠাতে বলা হয়েছে। নতুন প্রকল্প প্রণয়নের জন্য এসব প্রতিষ্ঠানের তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে অধিদপ্তর সূত্রে।
জানা গেছে, দেশের ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষদের কাছে ১১৩টি প্রতিষ্ঠানের তালিকা পাঠানো হয়েছে। তলিকা অনুযায়ী একটি করে প্রতিষ্ঠান পরিদর্শন করে আগামী ৩ এপ্রিল প্রতিবেদন অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষদের।
তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর নাম, কারিগরি শিক্ষা বোর্ডে অ্যাফিলিশেনের তারিখ, ট্রেড বা টেকনোলজির নামের তালিকা, টেকনিক্যাল বা ভোকেশনাল শাখায় শিক্ষক সংখ্যা, ট্রেড বা টেকনোলজি ভিত্তিক নামের তালিকা এবং প্রতিষ্ঠানের একটি ও ক্লাস চলাকালীন একটি ছবি পাঠাতে বলা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে।