ঢাকাMonday , 25 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলেটি ভাগ্যবান ছিল না

Link Copied!

বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও মুমতাহীনা চৌধুরী টয়া। এর আগে একসঙ্গে কাজ করেছেন তারা। এবার ‘ছেলেটি ভাগ্যবান ছিল না’ নামে একক নাটকে জুটি বেঁধে অভিনয় করলেন এই দুই অভিনয়শিল্পী।
নাটকটির মূল গল্প ভাবনা অভিনেতা অপূর্বর। এটি লিখেছেন রণক ইকরাম। পরিচালনা করেছেন মোহন আহমেদ। গল্প প্রসঙ্গে এ পরিচালক জানান, আরিফ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। খানিকটা বদমেজাজী। নিজেকে একজন দুর্ভাগা মনে করেন। এ কারণে সবসময় কিছুটা রিজার্ভ থাকেন তিনি। আশেপাশের সবাই তাকে বেশ সমীহ করেন। অন্যদিকে, সুবর্ণা ছটফটে স্বভাবের তরুণী। কাউকে পরোয়া করে না। হঠাৎ করেই আরিফ ও সুবর্ণার পরিচয় হয়। তার পরের ঘটনা জানার জন্য দর্শকদের নাটকটি দেখার আহ্বান জানান এই নির্মাতা।
নাটকের গল্পে আরিফ চরিত্র রূপায়ন করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। সুবর্ণা চরিত্রে অভিনয় করেছেন মুমতাহীনা চৌধুরী টয়া। এছাড়াও অভিনয় করেছেন মনিরুল ইসলাম, নান্নু মল্লিক, শ্রাবণী খান, নুসরাত লিয়া, আলামিন সুমন, তুষার হাসান প্রমুখ।
নাটক প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘নাটকটির চিত্রনাট্য দুর্দান্ত ছিল, কাজটাও অনেক ইমোশনাল এবং গ্ল্যামারাস হয়েছে। আশা করছি, দর্শকরা ভিন্নরকম স্বাদ পাবেন।’ সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী ২৯ মার্চ বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভিতে নাটকটি প্রচারিত হবে।