ঢাকাMonday , 25 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো মা হচ্ছেন ঐশ্বরিয়া?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনয়শিল্পী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির প্রথম সন্তান আরাধ্য। তার বয়স এখন ৮ বছর চলছে। এদিকে বলিপাড়ায় গুঞ্জন উঠেছে, আবারো মা হতে চলেছেন ঐশ্বরিয়া রাই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিকে কেন্দ্র করে এই গুঞ্জন চাউর হয়েছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের পর্যটন নগরী গোয়াতে ঘুরতে গিয়েছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। সেখানে একসঙ্গে ক্যামেরাবন্দি হন এই দম্পতি। সেই ছবিতে ঐশ্বরিয়ার বেবি বাম্প দেখা যাচ্ছে বলে অনেকে মনে করছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা বাগ-বিতণ্ডাতেও জড়িয়েছেন। একদল বলছেন, সত্যিই আবারো মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া। আরেক দল এটাকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। তবে এ বিষয়ে ঐশ্বরিয়া বা অভিষেকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
২০০০ সালে ‘ধাই আকসার প্রেম কে’ সিনেমায় সর্বপ্রথম একসঙ্গে অভিনয় করেন অভিষেক-ঐশ্বরিয়া। শোনা যায়, ‘গুরু’ সিনেমার শুটিংয়ের সময় পরস্পরের প্রেমে পড়েন তারা। এরপর ২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। বাস্তব জীবনে জুটি বাঁধার পর ২০১০ সালে ‘রাবণ’ সিনেমায় সর্বশেষ জুটি বেঁধে অভিনয় করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আরাধ্য।