ঢাকাSunday , 24 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের বানসালির সিনেমায় প্রিয়াঙ্কা

Link Copied!

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, সঞ্জয় লীলা বানসালির সিনেমায় দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। অবশেষে এ অভিনেত্রীকে নিয়ে গাঙ্গুবাঈ নামে একটি সিনেমা নির্মাণের কথা জানালেন বানসালি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে সঞ্জয় লীলা বানসালি বলেন, ‘আমার গল্পটি খুবই পছন্দ। গল্পটি অনেকদিন ধরেই আমার কাছে আছে। প্রিয়াঙ্কা ও আমি এ নিয়ে আলোচনা করছি।’
‘কফি উইথ করন’ অনুষ্ঠানে বানসালির সিনেমায় অভিনয়ের বিষয়টি জানান প্রিয়াঙ্কা। এরপর গুঞ্জন ওঠে, সালমান খানের সঙ্গে ইনশাআল্লাহ সিনেমায় দেখা যেতে পারে তাকে। তবে সম্প্রতি সিনেমাটির জন্য আলিয়া ভাটকে চূড়ান্ত করেছেন নির্মাতারা।
সঞ্জয় লীলা বানসালির সঙ্গে প্রিয়াঙ্কার সর্বশেষ সিনেমা বাজিরাও মাস্তানি। এতে কাশিবাঈ চরিত্রে অভিনয় করেন এ অভিনেত্রী। সিনেমাটিতে আরো অভিনয় করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।
বলিউডের পাশাপাশি হলিউডেও এখন পরিচিত মুখ প্রিয়াঙ্কা। গত বছর ডিসেম্বরে বিয়েও করেছেন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসকে। অনেকদিন থেকেই বলিউড সিনেমায় দেখা যায়নি তাকে। যদিও গত বছর সোনালী বোস পরিচালিত দ্য স্কাই ইজ পিঙ্ক সিনেমার শুটিং শুরু করেন তিনি। কয়েকদিন আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।