ঢাকাSaturday , 23 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিঠুনের ছোট ছেলের বলিউডে অভিষেক

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো আগেই রুপালি জগতে নাম লেখিয়েছেন। এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন মিঠুনের ছোট ছেলে নামাশি চক্রবর্তী।
একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, আর্টিকেল ১৫ সিনেমায় দেখা যাবে নামাশিকে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। এতে আয়ুষ্মানকে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করছেন অনুভব সিনহা। এতে আরো অভিনয় করবেন-ইশা তালওয়ার, সায়নি গুপ্তা, কুমুদ মিশ্রা প্রমুখ।
নামাশি বলিউড সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে সম্প্রতি শোনা যায়। বাবাকেই আদর্শ মনে করেন তিনি। তবে বাবার পরিচয়ে ইন্ডাস্ট্রিতে অবস্থান গড়তে চাইছেন না মিঠুনের ছোট ছেলে। বরং, সিনেমার জন্য বিভিন্ন অডিশনে অংশ নিচ্ছেন তিনি।
বলিউড সিনেমায় অভিনয় প্রথম হলেও এর আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন নামাশি। মহাক্ষয় চক্রবর্তীর ইশকদরিয়া সিনেমায় সহকারী পরিচালক ছিলেন তিনি। সিনেমাটিতে মহাক্ষয়ের বিপরীতে অভিনয় করেন এলভিন শর্মা। বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি সিনেমাটি।