ঢাকাSaturday , 23 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ : ২৮ বছর পর সচল হলো ডাকসু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দায়িত্ব গ্রহণ করেছেন সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ডাকসুর প্রথম কার্যকরী সভায় কমিটির সদস্যরা অংশ নিয়েছেন। এর মাধ্যমে দীর্ঘ ২৮ বছর পর ফের সচল হলো ডাকসু।
ডাকসুর নবনির্বাচিত কমিটির প্রথম কার্যকরী সভায় এর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন, সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।