ঢাকাTuesday , 19 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিমাসের ৫ তারিখের মধ্যে পরিদর্শন প্রতিবেদন পাঠানোর নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রতিমাসের ৫ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পরিদর্শন প্রতিবেদন পাঠাতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমাসের ২ তারিখ উপজেলা শিক্ষা কর্মকর্তাদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন প্রতিবেদন জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর।
নির্দেশনা দিয়ে শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে উপজেলা একাডেমিক সুপারভাইজারের পরিদর্শনে প্রাপ্ত তথ্য নির্ধারিত তথ্য ছক অনুযায়ী প্রতিমাসের ২ তারিখ জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠাতে হবে। আর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্য প্রতিমাসের ৫ তারিখের মধ্যে একত্রিত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন উইংয়ে পাঠাতে হবে। অধিদপ্তরে নির্ধারিত তথ্য ছকের সফট কপি ও হার্ড কপি পাঠাতে হবে।