ঢাকাMonday , 18 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিসিকে অনিয়মের প্রমাণ দেখালেন আন্দোলনকারীরা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের প্রমাণ ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানের কাছে তুলে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে ফের নির্বাচনের দাবিতে অনশন করা কয়েকজন শিক্ষার্থী সেগুলো ভিসির নিকট তুলে ধরেন। এ সময় বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ঢাবি ভিসি।
ভিসির নিকট প্রমাণ তুলে দেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন-রবিউল ইসলাম, রাফিয়া তামান্না, শুয়েব মাহমুদ অনন্ত, তাওহিদ তানজিম ও মাইন উদ্দিন।
মাইন উদ্দিন বলেন, ‘আমরা উপাচার্যের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের দেওয়া ডকুমেন্টগুলো খতিয়ে দেখবেন। তদন্ত কমিটির রিপোর্টও খতিয়ে দেখবেন।’
তিনি বলেন, ‘আমরা যে অভিযোগ দিয়েছি তিনি এগুলোর জাস্টিফিকেশন এভাবে করছেন যে, ২৮ বছর আগে যে নির্বাচনগুলো হত সেগুলোতে রক্তারক্তি হত, হানাহানি হত, অ্যাম্বুলেন্সের সারি আসত। মাথা দিয়ে যে রক্ত আসত তিনি হাত দিয়ে তা দেখিয়েছেন। তিনি বলেছেন, হানাহানি যে হয়নি-তাই এই নির্বাচন বেটার।’