ঢাকাSunday , 17 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রস্তুত হচ্ছেন মিঠুনের ছোট ছেলে

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যেমন শাসন করেছেন, তেমনি বলিউডেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন এই অভিনেতা। এবার বলিউডের জন্য নিজেকে প্রস্তুত করছেন তার ছোট ছেলে নামাশি চক্রবর্তী।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নিজের অভিনয় দক্ষতা নিয়ে নামাশি খুবই আত্মবিশ্বাসী। তিনি সবসময়ই তার বাবাকে আদর্শ মানেন এবং বলিউডে পা রাখতে চাইছেন। ইতোমধ্যে তিনি প্রস্তুতি শুরু করেছেন এবং বলিউড সিনেমায় অভিনয়ের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। তবে বাবার পরিচয়ে ইন্ডাস্ট্রিতে অবস্থান গড়তে চাইছেন না মিঠুনের ছোট ছেলে। বরং, সিনেমার জন্য বিভিন্ন অডিশনে অংশ নিচ্ছেন।
এর আগে বাবার পথ ধরে রুপালি জগতে পা রাখেন মিঠুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি। গত বছর অভিনেত্রী মাদালশা শর্মাকে বিয়ে করেন মিমো। বিয়ের আগে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও উঠেছিল।