ঢাকাSunday , 17 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারিনার পরনে দেড় হাজার রুপির পোশাক!

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেত্রী কারিনা কাপুর। বলিউডের ফ্যাশন ডিভাদের মধ্যে অন্যতম তিনি। এছাড়া পাতৌদি নবাব পরিবারের পুত্রবধূ তিনি। কিন্তু সেই কারিনা কাপুরের পরনেই কিনা মাত্র দেড় হাজার রুপির পোশাক!
সম্প্রতি ছেলে তৈমুর আলী খানের স্কুলের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কারিনা। তার সঙ্গে সাইফ আলী খানও ছিলেন। সে সময় একটি নীল রঙের র‍্যাপার পরেছিলেন কারিনা। পায়ে ছিল কালো মিড হিল আর হাতে ছোট কালো ব্যাগ। কারিনার নীল র‍্যাপারটির মূল্য নাকি মাত্র দেড় হাজার রুপি। কারণ ভারতীয় একটি ব্র্যান্ডের ওয়েবসাইটে একই ধরনের পোশাকের বিক্রয় মূল্য দেয়া আছে মাত্র ১৪৯৯ রুপি!
বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের লাল গালিচায় কারিনার পোশাক নিয়ে আলোচনা কম হয় না। এমনকি এয়ারপোর্ট কিংবা জিমে তিনি কী ধরনের পোশাক পরছেন তা নিয়েও হয় চর্চা। এছাড়া যেখানে বলিউড অভিনেত্রীরা লাখ টাকার পোশাক পরতে অভ্যস্ত, সেখানে সত্যিই কী কারিনা এমন সস্তা একটি পোশাক পরেছেন তা নিয়ে ভক্তদের মনে তৈরি হয়েছে প্রশ্ন।
বর্তমানে অক্ষয় কুমারের সঙ্গে গুড নিউজ সিনেমার শুটিং করছেন কারিনা। এতে আরো অভিনয় করছেন দিলজিৎ দুসাঞ্জ ও কিয়ারা আদভানি। এছাড়া করন জোহরের তখত সিনেমাতে দেখা যাবে তাকে।