ঢাকাSaturday , 16 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লোকসভা নির্বাচনে লড়বেন সঞ্জয়?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। শোনা যাচ্ছে, চলতি বছর ভারতের লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন তিনি। উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে লড়বেন এ অভিনেতা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আম আদমি পার্টির বিদ্রোহী সদস্য কবি কুমার বিশ্বাস এবার কনগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচন করবেন। তার বিপরীতে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোটের প্রার্থী হয়ে লড়বেন সঞ্জয়। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
এর আগেও নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন সঞ্জয় দত্ত। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হয়ে নির্বাচন করতে চেয়েছিলেন তিনি। কিন্তু অস্ত্র মামলার সঙ্গে জড়িত থাকায় তার ইচ্ছা পূরণ হয়নি। অন্যদিকে সঞ্জয় দত্তের বাবা অভিনেতা সুনীল দত্ত মনমোহন সিং সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রী ছিলেন। তার বোন প্রিয়া দত্তও সাবেক সংসদ সদস্য।
গত বছর মুক্তি পেয়েছে সঞ্জয় দত্তকে নিয়ে সিনেমা সাঞ্জু। দর্শকের কাছে বেশ সাড়া পেয়েছে সিনেমাটি। তার পরবর্তী সিনেমা কলঙ্ক। সিনেমাটি পরিচালনা করছেন অভিষেক বর্মণ। এছাড়া মহেশ ভাটের সড়ক-টু ও আশুতোষ গোয়ারিকরের পানিপথ সিনেমায় দেখা যাবে তাকে।