ঢাকাSaturday , 9 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিয়াম-উষ্ণকে নিয়ে রাজুর ‘স্বপ্ন’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা রাজু চৌধুরী নির্মাণ করছেন ‘স্বপ্ন’। সিনেমায় জুটি বেধে অভিনয় করবেন সিয়াম খান রাতুল ও তাহসিন উষ্ণ। সম্প্রতি রাজধানীর ফোকাস স্টুডিওতে এর মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিনেমাটির পরিচালক, প্রযোজক, নায়ক-নায়িকা ও কণ্ঠশিল্পী পড়শীসহ কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
পরিচালনার পাশাপাশি এই সিনেমার কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন নির্মাতা রাজু চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মৌলিক গল্পের সিনেমা এখন খুব কম হচ্ছে। ‘স্বপ্ন’ মৌলিক গল্পের সিনেমা। এতে কাজ করবে নতুন জুটি। আশা করছি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’
আর আর মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমার শুটিং আগামী মাস থেকে শুরু হবে বলে জানান সিয়াম খান রাতুল। সিয়াম এর আগে চলচ্চিত্র নির্মাতা শাহ আলম মন্ডলের হাত ধরে রুপালি জগতে পা রাখেন। এ পরিচালকের ‘আপন মানুষ’ সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি। এটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
রাজু চৌধুরী পরিচালিত সর্বশেষ ‘শুটার’ মুক্তি পায়। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলি। সিনেমাটি ২০১৭ সালের ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পায়।