ঢাকাSaturday , 9 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলচ্চিত্রের ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাংলা চলচ্চিত্রের গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি মাল্টিপারপাস হল নির্মাণ করা হবে। যেখানে চলচ্চিত্র প্রদর্শনের জন্য একটি আধুনিক মানের সিনেপ্লেক্স থাকবে।
প্রতিমন্ত্রী শনিবার বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে বেঙ্গল মিডিয়া করপোরেশন প্রযোজিত ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রোমান্টিক ও পারিবারিক ঘরানার চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও আসাদ জামান। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান ও ভারতীয় বাংলা সিনেমার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
তিনি বলেন, ‘যদি একদিন’ চলচ্চিত্রের প্রযোজক, পরিচালকসহ নায়ক-নায়িকারা সবাই খ্যাতিসম্পন্ন ও প্রথিতযশা। আশা করছি, চলচ্চিত্রটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পাবে ও সমাদৃত হবে।
প্রিমিয়ার শো অনুষ্ঠান পরিচালনা করেন আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। শুভেচ্ছা বক্তৃতা করেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বাবলু ও চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।