ঢাকাFriday , 8 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাওয়ার অব লাভ

Link Copied!

বিনোদন ডেস্ক : শাহেদকে ভালোবাসে মায়া। কিন্তু সে সব সময় মায়াকে এড়িয়ে চলে। শাহেদের এড়িয়ে যাওয়াটা সহজভাবে মেনে নিতে পারে না মায়া। একদিন শাহেদের কাছে বিষয়টি জানতে চায়। এ সময় শাহেদ জানায়, তাকে তার ভালো লাগে না। তাকে কোনো দিন ভালোবাসেনি আর বাসবেও না।
এক পর্যায়ে মায়ার বিয়ে ঠিক হয়। বিয়ের আসর থেকে পালিয়ে শাহেদের কাছে যায় মায়া। এভাবেই এগিয়েছে ‘পাওয়ার অব লাভ’ নাটকের গল্প। নাটকটি রচনা করেছেন আহসান হাবিব সকাল। পরিচালনা করেছেন শেখ সেলিম। এতে মায়া চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। শাহেদ চরিত্রে অভিনয় করেছেন জোভান আহমেদ।
এতে আরো অভিনয় করেছেন সুব্রত বড়ুয়া, লাবনী রানী উর্মি, নাদিয়া ফারজানা, বাশার বাপ্পি প্রমুখ। আজ শুক্রবার রাত ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এস. এ. টিভিতে নাটকটি প্রচারিত হবে।