ঢাকাThursday , 7 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

থাইল্যান্ডে রাজকন্যাকে প্রার্থী করায় নিষিদ্ধ রাজনৈতিক দল

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রাজপরিবারের এক সদস্যকে নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করায় একটি বিরোধী দলকে নিষিদ্ধ করেছে থাইল্যান্ড সরকার। ১০ বছরের জন্য ওই দলটির সব ধরণের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।
থাইল্যান্ডের সাংবিধানিক আদালত বৃহস্পতিবার এক রুলিংয়ে বলেছে, গত বছরের অক্টোবরে গঠিত থাই রাকসা চার্ট প্রিন্সেস উবলরত্মা রাজকন্যা সিরিভাধানা বর্নাভাদিকে প্রার্থী করায় সংবিধান লঙ্ঘন করেছে।
এতে বলা হয়েছে, রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য উবলরত্মাকে মনোনয়ন দেওয়া ছিল থাই রাকসা চার্ট পার্টি ‘প্রতারণাপূর্ণ পরিকল্পনা’ যা ‘সাংবিধানিক রাজতন্ত্রের বিরোধী এবং ২০১৭ সালের পলিটিক্যাল পার্টিস অ্যাক্টের লঙ্ঘন।’
আগামী ২৪ মার্চ থাইল্যান্ডের জাতীয় নির্বাচন ঘোষণা করেছে জান্তা সরকার। নির্বাচনে প্রার্থী হয়েছে জান্তা সরকার প্রধান প্রায়ুত চ্যান ওঁচা। সেনাবাহিনীর বিরুদ্ধে প্রার্থী হিসেবে প্রিন্সেস উবলরত্নাকে মনোনয়ন দিয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার অনুগত একটি দল। থাইল্যান্ডে রাজপরিবারের সদস্যদের প্রতি জনগণের সহানুভূতি অনেক বেশি। সেনাবাহিনীর বিরুদ্ধে সেই সুবিধা আদায় করতেই প্রিন্সেস উবলরত্নাকে প্রার্থী করা হয়েছিল।