আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া সম্প্রদায়ের হাজারা গোষ্ঠীর একটি জমায়েতের কাছে রকেট হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও বহু আহত হয়েছে বলে তাৎক্ষনিকভাবে জানা গেছে। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানে শিয়াদের ওপর তালেবান, আল-কায়েদা ও ইসলামিক স্টেট এর আগে কয়েকবার হামলা চালিয়েছে।
আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, হাজার নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই সমাবেশে অন্তত ১০টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
হাজারা দলের নেতা ও আইনপ্রণেতা মুহাম্মাদ মোহাকিক বলেছে, আমাদের সমাবেশ হামলার শিকার হয়েছে। সবদিক থেকে আমাদের ওপর রকেট হামলা চালানো হয়েছে।

