ঢাকাThursday , 7 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন ১০০ টাকার নোট ইস্যু

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : শতভাগ কটন কাগজে ভার্নিশযুক্ত নতুন ১০০ টাকা মূল্যমানের নোট ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের স্বাক্ষরযুক্ত ১৪০ মিলিমিটার দৈর্ঘ্য ও ৬২ মিলিমিটার প্রস্থের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়েছে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এ নোট ইস্যু করা হবে।
উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করার লক্ষ্যে উন্নতমানের কোটিংকৃত দীর্ঘস্থায়ী ১০০ শতাংশ কটন কাগজে ইউভি কিউরিং ভার্নিশ যুক্ত করে এ নোট মুদ্রণ করা হয়েছে। এ নোটে বিদ্যমান ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোটের নকশা ও রং অপরিবর্তিত রয়েছে। এ নোটের উভয় পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে। এর ফলে নোটটি চকচকে অনুভূত হবে, নোটের স্থায়িত্ব বৃদ্ধি পাবে, নোটটি কম ময়লা হবে এবং এর ওপর কলম দিয়ে লেখা কঠিন হবে। এ ছাড়া, এ নোট ব্যবহারের সময় আগের নোটের মতো খসখসে অনুভূত না হয়ে কিছুটা পিচ্ছিল অনুভূত হবে।
ভার্নিশযুক্ত নোটে প্রচলিত ১০০ টাকার নোটের সব বৈশিষ্ট্য অক্ষুণ্ন আছে। নোটের রং, ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ১০০, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ৩টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত আছে।
নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে আগের মতোই চালু থাকবে।