ঢাকাWednesday , 6 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনের হিথ্রোসহ ৩ স্থানে বিস্ফোরকের প্যাকেট

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের লন্ডনে হিথ্রো বিমানবন্দর ও আশপাশের গুরুত্বপূর্ণ জায়গা থেকে তিনটি বিস্ফোরকের প্যাকেট উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া এসব বিস্ফোরক পোস্টাল প্যাকেটে ছিল বলে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে। এসব বিস্ফোরক কম শক্তি সম্পন্ন আইইডি বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরের কমপাস সেন্টার, লন্ডন সিটি বিমানবন্দর ও ওয়াটারলু স্টেশনে পাওয়া তিনটি প্যাকেট পরীক্ষা করে দেখছেন ব্রিটিশ কাউন্টার টেররিজমের কর্মকর্তারা।
এসব প্যাকেটের গায়ে আয়াল্যান্ডের ডাক বিভাগের সিল রয়েছে। এগুলো ছোট আকৃতির বোমা এবং অল্প পরিসরে অগ্নিকাণ্ড ঘটাতে সক্ষম বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
লন্ডনের হিথরো বিমানবন্দর ভবনের কাছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে প্রথমে বিস্ফোরকের একটি প্যাকেট পাওয়ার ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। বিমানবন্দরের এক কর্মী প্যাকেটটি খোলার পর আগুন ধরে যায়।
এরপর পুলিশের কাছে সন্দেহজনক ডিভাইসের খবর আসে। পরে একই ধরনের প্যাকেট লন্ডনের ব্যস্ততম রেল স্টেশন ওয়াটারলুতে পাওয়া যায়। তৃতীয় বোমাটি পূর্ব লন্ডনের লন্ডন সিটি বিমানবন্দরে পাওয়া যায়।
বিমান বন্দর কর্তৃপক্ষ জানান, কোনো বিমানের ওঠানামার সময় পরিবর্তন করা হয়নি। যাত্রীদেরও কোনো অসুবিধা হয়নি। কারা ওই প্যাকেটগুলো রেখেছিল, তদন্ত করে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, ২০০৫ সালের জুলাইয়ে লন্ডনের টিউব রেলে তিনটি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। একটি ডবল ডেকার বাসেও বিস্ফোরণ ঘটে। ওইসব বিস্ফোরণের ঘটনায় নিহত হয় অর্ধশতাধিক।