ঢাকাMonday , 4 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাদেরের জন্য দেশবাসীর দোয়া চেয়েছে মন্ত্রিসভা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম এ কথা জানান।
মোহাম্মাদ শফিউল আলম বলেন, আমরা তার অসুস্থতার বিষয়টি মন্ত্রিসভাকে আনু্ষ্ঠানিকভাবে অবহিত করেছি। মন্ত্রিসভা তার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। আমরা যাতে সবাই তার জন্য দোয়া করি সেজন্য এ অনুরোধ করা হয়।
তিনি জানান, ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য বিখ্যাত ভারতীয় কার্ডিওলজিস্ট ড. দেবী শেঠিকে বাংলাদেশে আনা হয়েছে। তিনি দেখে যে ওপিনিয়ন দেবেন তার ভিত্তিতে দেশে অথবা বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে।