ঢাকাMonday , 4 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কানাডার বিরুদ্ধে মেং ওয়াংঝুর মামলা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার বিরুদ্ধে মামলা করেছেন চীনের প্রযুক্তিদৈত্য হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়াংঝু। শুক্রবার ব্রিটিশ কলাম্বিয়ার সুপ্রিম কোর্টে মেং এ মামলা করেন। মামলায় তিনি তার নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি), কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) ও ফেডারেল সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেন।
মেং জানান, আরসিএমপির কর্তৃক আটক হওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের অনুরোধে ভ্যানকুবার বিমানবন্দরে মিথ্যা অভিযোগে সিবিএসএ কর্মকর্তাদের দ্বারা আটক, তল্লাশি ও জবাবদিহিতার শিকার হন। মামলার অভিযোগে মেং বলেন, তার নাগরিক অধিকার কানাডার সরকার, সীমান্ত বাহিনী ও পুলিশ দ্বারা ব্যাপকভাবে লঙ্ঘন করা হয়েছে।
গত বছরের ডিসেম্বরে মেং ওয়াংঝুকে জালিয়াতি ও ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের সন্দেহে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন মেং। এ নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। বর্তমানে কানাডায় থাকা মেংকে বন্দিপ্রত্যার্পণের আওতায় নিয়ে যেতে চাইছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ, যার বিরোধিতা করে আসছে চীন।