ঢাকাTuesday , 22 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোশানের সুন্দরীতমা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান। সম্প্রতি তাদের নির্মিত ‘নায়ক’ সিনেমাটি মুক্তি পায়। এবার তারা নির্মাণ করতে যাচ্ছেন ‘সুন্দরীতমা’ নামের একটি সিনেমা। এতে নায়ক হিসেবে থাকছেন রোশান। তবে নায়িকা কে থাকছেন তা জানাতে চাচ্ছেন না নির্মাতারা।
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন এর নির্মাতারা। এ সময় ইস্পাহানি বলেন, ‘আগামী মার্চ থেকে এই সিনেমার দৃশ্যধারণ শুরু করব। এর মধ্যে অন্যান্য শিল্পীদের চুক্তিবদ্ধ করানো হবে। এই সিনেমায় নতুন নায়িকা নেওয়া হবে। তবে কাকে নেওয়া হবে, সেটা চমক হিসেবে থাক।’
এ প্রসঙ্গে রোশান বলেন, ‘সিনেমার গল্প শুনেছি। খুব সুন্দর একটি গল্প। এ ধরনের গল্পে এর আগে কখনো অভিনয়ের সুযোগ পাইনি। আশা করছি, দর্শকদের কাছেও ভালো লাগবে।’ এর আগে চিত্রনায়ক রোশান ‘রক্ত’, ‘ধ্যাততেরিকি’, ‘ককপিট’, ‘বেপরোয়া’ সিনেমায় অভিনয় করেন।