ঢাকাMonday , 14 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টটেনহ্যামকে হারিয়ে ছন্দ ধরে রাখল ম্যানইউ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কোচ পরিবর্তনের সঙ্গে যেন বদলে গেছে ম্যানচেস্টার ইউনাইডেটের পারফরম্যান্সের চেহারা। সব প্রতিযেগিতায় নিজেদের শেষ ছয় ম্যাচে জয় পেয়েছে দলটি। লিগে শেষ ম্যাচে শক্তিশালী টটেনহ্যাম হটস্পায়ারকে হারিয়েছে রেড ডেভিলসরা।
ওয়েম্বলি স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে গতকাল মুখোমুখি হয়ে ইংল্যান্ডের দুই সেরা ক্লাব টটেনহ্যাম ও ম্যানইউ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ওই ম্যাচে মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ম্যানইউ। আর টানা ষষ্ঠ জয়ের মধ্য দিয়ে ৭০ বছরের পুরনো রেকর্ড নিজের করে নিয়েছেন ম্যানইউ কোচ ওলে গুনার সুলশার।
১৯৪৬-৪৭ মৌসুমে ম্যানইউর দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলে প্রথম পাঁচ ম্যাচে জয় পেয়েছিলেন ম্যাট বাসবি। এবার হোসে মরিনহোর বরখাস্তের পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া সুলশার গত শনিবার এফএ কাপে রিডিংয়ের বিপক্ষে সহজ জয়ে বাসবির সেই কীর্তি ছুঁয়েছিলেন। টটেনহ্যামকে হারিয়ে এবার সেই রেকর্ড নিজের করে নিয়েছেন নরওয়ের এই কোচ।
ওয়েম্বলি স্টেডিয়ামে আক্রমণ, প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচটি। ম্যাচের ৩১তম মিনিটে টটেনহ্যামের হ্যারি কেইন গোলমুখ থেকে জাল খুঁজে নিলেও অফসাইডের কারণে তার বাদ হয়। তবে ম্যাচের ৪৪তম মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় ম্যানইউ। প্রতিপক্ষ খেলোয়াড়ের ভুল পাস থেকে পাওয়া বল পল পগবা লম্বা করে বাড়ান মার্কাস রাশফোর্ডকে। সেটি থেকে কোনাকুনি দারুণ শটে টটেহ্যামের জালে পাঠান তিনি। ম্যাচের শেষপর্যন্ত আর কেউ জালের দেখা না পাওয়ায় ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রেডডেভিলসরা।
লিগে এ জয়ের পর ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানইউ। লিগে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া টটেনহ্যাম ৪৮ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। আর ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সালাহ-মানেদের লিভারপুল।