ঢাকাWednesday , 9 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়া টেস্ট দলে নতুন মুখ পুকোভস্কি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ভারতের কাছে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে সুবিধা করতে পারেনি অজিদের কেউ। এমন সময়ে ঘরের মাঠে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। আর এই সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে তরুণ তুর্কি উইল পুকোভস্কিকে। স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিশেল মার্শ ও শন মার্শ। বাদ পড়েছেন অ্যারোন ফিঞ্চ ও পিটার হ্যান্ডসমকমও।
বুধবার দুপুরে ক্রিকেট অস্ট্রেলিয়া ২০ বছর বয়সী পুকোভস্কিকে দলে অন্তর্ভূক্ত করার বিষয়টি জানায়। পুকোভস্কি বর্তমানে অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রতিভাবান তরুণ ক্রিকেটার। মাত্র ৮টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলা এই ব্যাটসম্যান ইতিমধ্যে নির্বাচকদের নজর কেড়েছেন। অক্টোবরে তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে ২৪৩ রানের ইনিংস খেলে হৈচৈ ফেলে দিয়েছিলেন।
তার বিষয়ে জাতীয় দলের নির্বাচক ট্রেভর হন্স বলেন, ‘উইল পোকোভস্কি একজন তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার। শেফিল্ড শিল্ডে সে নিজের সামর্থের জানান দিয়েছে। সেঞ্চুরির করার ক্ষেত্রেও সে বেশ আলোচিত। আমরা তাকে নিয়ে আগাতে চাই এবং প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়ায় অভিনন্দন জানাই।’
১৩ সদস্যের স্কোয়াডে আছেন কুইন্সল্যান্ডের জো বার্নস ও ম্যাট রেন’শ। শেফিল্ড শিল্ডে বার্নস এবার ৪৭২ রান করেছেন। গড় ৪৭.২। রেন’শ অবশ্য সুবিধা করতে পারেননি। ১৯.৯ গড়ে ১৯৯ রান করেছেন। তবে ২২ বছর বয়সী এই ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে ১০টি সেঞ্চুরি রয়েছে। আসন্ন অ্যাশেজ সিরিজের পরিকল্পনার অংশ হিসেবে তাকে এই টেস্ট সিরিজের জন্য ডাকা হয়েছে।
আগামী সপ্তাহে তাদের নিয়ে ব্রিসবেনে শুরু হবে অনুশীলন ক্যাম্প। আর ২৪ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিপক্ষে গাবায় শুরু হবে টেস্ট।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড : টিম পেইন (অধিনায়ক), জস হাজলেউড, জো বার্নস, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, ত্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস ল্যাবুশানে, নাথান লায়ন, উইল পুকোভস্কি, ম্যাট রেন’শ, মিচেল স্টার্ক ও পিটার সিডল।